ভারতীয় সাইকেল রাইডার সাবিতা মাহাতো চার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ৭৩ দিনে বাংলাদেশে এসে পৌঁছেন

ভারতীয় সাইকেল রাইডার সাবিতা মাহাতো চার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ৭৩ দিনে বাংলাদেশে এসে পৌঁছেন


সাবিতা মাহাতো নামে ভারতীয় এক তরুণী দীর্ঘ চার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে শান্তির বার্তা পৌঁছে দিতে বাংলাদেশে এসেছেন। তিনি ১৮/০২/২০২৩ তারিখ শনিবার দুপুরে দিনাজপুরের হিলি সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।


২৮ বছর বয়সী এই সাবিতা মাহাতো বিগত ২০২২ সালের ০৬ ডিসেম্বর কাশ্মীর রাজ্যের ভারত-পাকিস্তান সীমান্ত থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। তিনি বাংলাদেশ সীমান্তে প্রবেশ করতে তাকে পাড়ি দিতে চার হাজার কিলোমিটার পথ অতিক্রম করেন। আর তার সময় লেগেছে ৭৩ দিন।


সাবিতা মাহাতো ভারতের পশ্চিমবঙ্গের তারাকেশর এলাকার বাসিন্দা। তিনি হুগলি জেলা থেকে সদ্য গ্রাজুয়েশন কোর্স শেষ করে উচ্চতর শিক্ষা গ্রহনের প্রস্তুতি নিচ্ছেন।

তিনি আরো বলেন যে,"আমি বাংলাদেশের বিভিন্ন সাইকেল রাইডারের সঙ্গে আগেই যোগাযোগ করেছি। আমার বাংলাদেশে ১০ থেকে ১২ দিন অবস্থান করার ইচ্ছা আছে। ভালো লাগলে আরও কয়েকদিন থাকতে পারি। আমার বাংলাদেশের গুরুত্বপূর্ণ জেলাগুলো ঘুরে দেখার ইচ্ছা আছে"

হিলিতে পৌঁছলে সাবিতা বলেন, "আমি বাংলাদেশ ভ্রমণ করতে এসেছি। ভারত ও বাংলাদেশ বন্ধু রাষ্ট্র। ভারত আমাদের বন্ধু দেশ । তাই আমি বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতিসহ আরো বিভিন্ন বিষয় জানতে চাই।

Go Site 24-প্রযুক্তি এবং অনলাইন আয়ের টিপস

আমি SEO, SE, 100% Post Indexing, Technology, Domain, Hosting, Template , Txt and Cname Record, SSL Certificate, Https, Design, HTML, Digital Marketimg, CPA Marketing , Adsense Approval, Income Money, Facebook Reels, Facebook and YouTube Video Editing and Posting, Recent News and Event ইত্যাদি নিয়ে আলোচনা ও লেখালেখি করে প্রশ্ন দিয়ে এগুলোর সমাধান দিই।

uttamkumarroy067@gmail.com

Post a Comment (0)
Previous Post Next Post