প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি ও কিটস এলাউন্স


প্রাথমিক  বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি  ও কিটস এলাউন্স

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ,ঢাকা

  • প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি ও কিটস এলাউন্স

২০২১-২০২২ অর্থ বছরের জুলাই হতে ডিসেম্বর মাসের (১ম ও ২য় কিস্তি) প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থিদের উপবৃত্তি ও কিটস এলাউন্স (জামা, জুতা ও ব্যাগ) বাবদ প্রাক-প্রাথমিক শ্রেণি ৭৫×৬=৪৫০+১০০০= ১৪৫০ টাকা প্রথম থেকে পঞ্চম শ্রেণি ১৫০×৬=৯০০+১০০০=১৯০০ টাকা সর্বমোট ৮৬৪ কোটি ২০ লাখ ৩ হাজার ৫ শত টাকা ছাড় দিবেন এই জুন মাসের মধ্যেই।

অধিদপ্তরের মহাপরিচালক জনাব আলমগীর মুহম্মদ মনসুরুল আলম সকল অভিভাবক গণের মোবাইল ব্যাংকিং একাউন্ট সচল ও এক্টিভেট রাখার অনুরোধ জানিয়েছেন। এখানে পিতা বা মাতা যার নামে ফিংগার প্রিন্ট স্কেনিং করে সিম কার্ড তোলা আছে তাঁরা উপবৃত্তি ও কিট এলাউন্সের টাকা সহজেই পাবেন। যাদের নামের সাথে সীম রেজিষ্টেশন অমিল থাকবে তাঁদের টাকা পেতে সমস্যার সৃষ্টি হতে পারে।


প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর পরিচালক (যুগ্মসচিব) জনাব মোঃবদিয়ার রহমান ০৮/০৬/২০২২ তারিখ পরিপত্র মোতাবেক বাদ পরা শিক্ষার্থির অভিভাবকগণের উপবৃত্তি প্রদানের জন্য ডাটা অর্থ বিভাগের BACS & iBAS++ স্কিম কর্তৃক PESP MIS পোর্টালে এন্ট্রির জন্য সিদ্ধান্ত গ্রহন করেছেন ।সিদ্ধান্ত সমূহঃ

১। মা অথবা বাবা উভয়ই জীবিত থাকলেও তাদের মধ্যে একজনের NID আছে এ ধরণের শিক্ষার্থি ও অভিভাবকের উপবৃত্তির অর্থ প্রদানের জন্য পোর্টালে এন্ট্রি দেয়া যাবে।

২। মা ও বাবা উভয়ই মৃত হলে উপবৃত্তির অর্থ প্রদানের জন্য শুধুমাত্র বৈধ অভিভাবকের NID থাকলে তথ্য পোর্টালে এন্ট্রি দেয়া যাবে।

৩। মা,বাবা উভয়ই জীবিত কিন্তু কারোরই NID নাই এ ধরণের শিক্ষার্থি ও অভিভাবকের উপবৃত্তির অর্থ প্রদানের জন্য তথ্য পোর্টালে এন্ট্রি দেয়া যাবে না । তবে NID সংগ্রহ করে উপবৃত্তির অর্থ প্রাপ্তির জন্য প্রচেষ্টা গ্রহন করতে হবে ,যাতে কোন শিক্ষার্থি উপবৃত্তি থেকে বঞ্চিত না হয়।


ঊর্ধতন সকল কর্মকর্তা, কর্মচারিগণ থেকে অধঃস্তন সকল কর্মকর্তা, কর্মচারি ও শিক্ষকগণ নিরলসভাবে উপবৃত্তি ও কিটস এলাউন্স প্রদানের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। যাতে কোন শিক্ষার্থি বাদ না যায়।

 
Bangla One Tech-প্রযুক্তি এবং অনলাইন আয়ের টিপস

আমি SEO, SE, 100% Post Indexing, Technology, Domain, Hosting, Template , Txt and Cname Record, SSL Certificate, Https, Design, HTML, Digital Marketimg, CPA Marketing , Adsense Approval, Income Money, Facebook Reels, Facebook and YouTube Video Editing and Posting, Recent News and Event ইত্যাদি নিয়ে আলোচনা ও লেখালেখি করে প্রশ্ন দিয়ে এগুলোর সমাধান দিই।

uttamkumarroy067@gmail.com

إرسال تعليق (0)
أحدث أقدم