এ বছরেই (২০২২) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক নিয়োগ primary assistant teacher's job

এ বছরেই (২০২২) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক নিয়োগ primary assistant teacher's job

আবারো এবছরেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত ৪০হাজার "সহকারি শিক্ষক" শুন্য পদে "প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়"নিয়োগ দেবেন। তাছাড়া শিক্ষক সংকটের কারণেও এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা যায়।


আবার,আগামি ২০২৩ সাল থেকে প্রাক-প্রাথমিক শিক্ষা দু'বছর মেয়াদি করা হবে বলে জানা যায়। এজন্য শিশু শিক্ষার্থীরা ৪(চার) বয়স পূর্ণ হলেই প্রাক-প্রাথমিক শিক্ষা শ্রেণিতে ভর্তি হতে পারবে।

বর্তমানে তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা চলছে। আগস্ট মাসের মধ্যে এটি শেষ হওয়ার কথা রয়েছে। অক্টোবর থেকে উত্তীর্ণদের যোগদান শুরু হতে পারে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানা যায়।

মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা জানান, প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার শিক্ষক নিয়োগ দিতে ২০২০ সালে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। করোনার খারাপ পরিস্থিতির কারণে দু'বছর পর তা শুরু করা হয়। তিন ধাপে দেশের ৬১টি জেলায় লিখিত পরীক্ষা শুরু করা হয়।


তারপর ধাপে ধাপে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এরই মধ্যে প্রথম ধাপের মৌখিক পরীক্ষা শেষ হয়েছে। এখন দ্বিতীয় ও তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা চলছে। আগামী(আগস্ট) মাসের মধ্যে সব জেলার মৌখিক পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে। এর পর "সহকারি শিক্ষক" চূড়ান্ত নির্বাচিত দের নিয়োগ দিয়ে যোগদান কার্যক্রম শুরু হবে।

এ ব্যাপারে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মোঃ আমিনুল ইসলাম জাগো নিউজকে বলেন, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ-২০২০ এর লিখিত পরীক্ষা শেষে বর্তমানে মৌখিক পরীক্ষা শুরু হয়েছে।আবার এটি শেষ পর্যায়ে রয়েছে।

 
মৌখিক পরীক্ষার ফলাফল দ্রুত সময়ে প্রকাশ করে নির্বাচিত প্রার্থীদের যোগদান শুরু দেওয়া হবে। তিনি বলেন, চলতি বছরের মধ্যে শিক্ষক নিয়োগের সব স্তরের কাজ শেষ করে নিয়োগ দেয়া হবে। আর বুয়েটের মাধ্যমে ফলাফল তৈরির কাজ করা হচ্ছে । তিনি আরো বলেন পরীক্ষার মাধ্যমে যোগ্য ব্যক্তিদের "সহকারি শিক্ষক" হিসেবে নিয়োগ দেওয়া হবে।

Go Site 24-প্রযুক্তি এবং অনলাইন আয়ের টিপস

আমি SEO, SE, 100% Post Indexing, Technology, Domain, Hosting, Template , Txt and Cname Record, SSL Certificate, Https, Design, HTML, Digital Marketimg, CPA Marketing , Adsense Approval, Income Money, Facebook Reels, Facebook and YouTube Video Editing and Posting, Recent News and Event ইত্যাদি নিয়ে আলোচনা ও লেখালেখি করে প্রশ্ন দিয়ে এগুলোর সমাধান দিই।

uttamkumarroy067@gmail.com

إرسال تعليق (0)
أحدث أقدم