‘ক্রিয়েটর পোর্টাল বাংলা’ বাংলাদেশী টিকটক কন্টেন্ট নির্মাতা bd tiktokcreators

bd tiktokcreators


বাংলাদেশে ‘ক্রিয়েটর পোর্টাল বাংলা’ চালু করেছে টিকটক। পোর্টালটিতে টিকটক ভিডিও তৈরির কৌশল, ব্যবহারের নীতিমালা সহ বিভিন্ন তথ্য বাংলা ভাষায় জানার সুযোগ মিলবে। ফলে বাংলাদেশের ভিডিও নির্মাতারা টিকটকের নীতিমালা অনুসরণ করে ভালো মানের কনটেন্ট তৈরি করতে পারবেন টিকটকে @bdtiktokcreatos নামে পাওয়া যাবে পোর্টালটি।

টিকটকে tiktokগিয়ে সার্চ করে ভিজিট করুন https://www.tiktok.combdtiktokcreators ওয়েব  সাইটে। টিকটক ব্যবহারের পদ্ধতি, ভিডিও তৈরির প্রয়োজনীয় বিষয়, সফল হওয়ার উপায়, কনটেন্ট তৈরির কৌশল এবং নীতিমালা বিষয়ে পাঁচটি বিভাগ রয়েছে পোর্টালটিতে। প্রতি সপ্তাহেই বিভাগ  গুলোতে নতুন ভিডিও যুক্ত করা হবে বলে জানিয়েছে টিকটক। শুধু তাই নয়, কনটেন্টের মান উন্নত করার পাশাপাশি নিজস্ব কমিউনিটি তৈরিতেও সহায়তা করবে পোর্টালটি। 


বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিকটক জানিয়েছে, ব্যবহার কারীদের খুব সহজেই কনটেন্ট তৈরির সুযোগ দেয় টিকটক। তবে সফল হতে হলে পরিশ্রমের পাশাপাশি টিকটক সম্পর্কে ভালো ধারণা থাকতে হয়। ক্রিয়েটর পোর্টাল বাংলায় কন্টেন্ট নির্মাতারা ভিডিও তৈরির উপায়, দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপনসহ বিভিন্ন কলা-কৌশল সম্পর্কে বিস্তারিত ভাবে জানতে পারবেন। 


প্রাথমিক ভাবে পোর্টালটিতে মাত্র দুটি ভিডিও রয়েছে। ধারণা করা হচ্ছে, শিগগিরই ভিডিওর সংখ্যা বৃদ্ধি পাবে। তবে ভিডিওগুলো কে বা কারা তৈরি করবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি। 


সম্প্রতি প্রকাশিত টিকটকের কমিউনিটি গাইড লাইনস এনফোর্সমেন্ট প্রতিবেদনে বলা হয়েছে, নীতিমালা লঙ্ঘনের জন্য বাংলাদেশিদের ৩৪ লাখ ৭৫ হাজার ৪৫৬টি ভিডিও সরিয়ে ফেলেছে টিকটক। চলতি বছরের প্রথম তিন মাসে, অর্থাৎ ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ সময়ে এসব ভিডিও সরিয়ে নেওয়া হয়।










Bangla One Tech-প্রযুক্তি এবং অনলাইন আয়ের টিপস

আমি SEO, SE, 100% Post Indexing, Technology, Domain, Hosting, Template , Txt and Cname Record, SSL Certificate, Https, Design, HTML, Digital Marketimg, CPA Marketing , Adsense Approval, Income Money, Facebook Reels, Facebook and YouTube Video Editing and Posting, Recent News and Event ইত্যাদি নিয়ে আলোচনা ও লেখালেখি করে প্রশ্ন দিয়ে এগুলোর সমাধান দিই।

uttamkumarroy067@gmail.com

إرسال تعليق (0)
أحدث أقدم