দক্ষিণ ভারতের অন্ধ্র প্রদেশের লাম্বাসিঙ্গিতে প্রতি বছর শীতকালে বরফ পড়ে

দক্ষিণ ভারতের অন্ধ্র প্রদেশের লাম্বাসিঙ্গিতে প্রতি বছর শীতকালে বরফ পড়ে

অন্ধ্র প্রদেশের উত্তর উপকূলে বিশাখাপত্নমের খুব কাছেই একটি ছোট জনবসতি। জায়গাটির নাম লাম্বাসিঙ্গি (Lambasingi)। জায়গাটি সমুদ্রতল থেকে ১০০০ মিটার উঁচুতে। লাম্বাসিঙ্গি হলো দক্ষিণ ভারতের একমাত্র জায়গা যেখানে প্রতিবছর শীতকালে বরফ পড়ে।

শান্ত, সুন্দর,গাম্ভীর্যমন্ডিত লাম্বাসিঙ্গি
সৌভাগ্যবশতঃ লাম্বাসিঙ্গি এখনো পর্যটকদের কাছে খুব পরিচিত নয়! অনেক পর্যটক নিকটস্থ বিশাখাপত্নম ও আরাকু উপত্যকায় যান, কিন্তু লাম্বাসিঙ্গি এখনো পর্যটকদের অত্যাচারে জর্জরিত হয়ে পড়েনি!


শীতকালে লাম্বাসিঙ্গিতে ক্যাম্পিং করা একটি অসাধারণ পরাবাস্তব (surreal ) অভিজ্ঞতা। এই জায়গার শান্ত, গম্ভীর সৌন্দর্য, পাখীর কূজন, বিভিন্ন ধরণের গাছ-পালা ও লতাগুল্ম এবং সর্বব্যাপী নিস্তব্ধতা ক্যাম্পার-দের মনে এক অদ্ভুত আবেশের সৃষ্টি করে। এই জায়গায় এক সম্পূর্ণ অন্য ধরণের আপেল পাওয়া যায়, যা ভারতের অন্য কোনো রাজ্যে আমি দেখিনি।

পর্যটকেরা এখানকার বাতাসের অতিরিক্ত অক্সিজেনের মাত্রা অতি সহজেই অনুভব করতে পারবেন। লাম্বাসিঙ্গির আরেকটি বৈশিষ্ট্য হলো এ লাম্বাসিঙ্গিতে প্রায় প্রতিদিন-ই দুপুর দুইটার পরে বৃষ্টি হয়।


[লাম্বাসিঙ্গিতে যাঁরা ঘুরতে যেতে চান তাঁরা খেয়াল রাখবেন যে এখানে পর্যটকদের জন্য কোনো সুযোগ-সুবিধা নেই বললেই চলে। এছাড়াও লাম্বাসিঙ্গিতে কোনো মোবাইল নেটওয়ার্ক (VSNLব্যতীত) পাওয়া যায় না। বিদ্যুৎ সংযোগ-ও প্রায়ই বিচ্ছিন্ন থাকে ।]

(সংগৃহিত)

Go Site 24-প্রযুক্তি এবং অনলাইন আয়ের টিপস

আমি SEO, SE, 100% Post Indexing, Technology, Domain, Hosting, Template , Txt and Cname Record, SSL Certificate, Https, Design, HTML, Digital Marketimg, CPA Marketing , Adsense Approval, Income Money, Facebook Reels, Facebook and YouTube Video Editing and Posting, Recent News and Event ইত্যাদি নিয়ে আলোচনা ও লেখালেখি করে প্রশ্ন দিয়ে এগুলোর সমাধান দিই।

uttamkumarroy067@gmail.com

إرسال تعليق (0)
أحدث أقدم