গুগল সার্চে সব সময় যে সঠিক তথ্য দেই তা তো নয়। এই প্রশ্ন দেখে আমিও কৌতূহলবশত গুগলে সার্চ দিয়ে দেখলাম জয়ার বয়স ৩৯ দেখাচ্ছে। আমার সন্দেহ আরো ঘনীভূত হলো। কারণ ৫ বছর আগে জানতাম তার বয়স ৪৫, তাহলে এখন কমলো কীভাবে!
ঘাঁটাঘাঁটি করে বুঝলাম যে গুগল যে বয়স দেখাচ্ছে এটা আসলে অসমর্থিত তথ্য। মজার বিষয় হলো এই অভিনয় শিল্পীর জন্মসাল উইকিপিডিয়াতেও দেয়া নেই। শুধু জন্ম তারিখটা দেয়া আছে ১ জুলাই।
তবে বিভিন্ন সূত্রে জয়ার জন্মসাল কোথাও ১৯৭২ দেখাচ্ছে, আবার কোথাও ১৯৮৩ দেখাচ্ছে। এ জন্যই বিপত্তি। ১৯৮৩ সালে জন্ম হলে জয়ার বয়স ৩৯ হয় , অন্যদিকে ১৯৭২ এ জন্ম হলে জয়ার বয়স হবে ৫০
কাজেই দেখা যায় যে জয়া আহসানের জন্ম সাল নিয়ে এক ধরনের ভুল বোঝাবুঝি রয়েছে। স্বয়ং উইকিপিডিয়াও তার জন্মসাল না দিয়ে রহস্য রেখে দিয়েছে।
যদিও উইকিপিডিয়াতে তার বয়স একসময় ৪৬ দেখিয়েছিল। কিন্তু তারা এখন সেটি মুছে দিয়েছে।
মজার বিষয় হলো জয়া আহসান নিজেও তার বয়সকে ঘিরে এক ধরনের বিতর্ককে উসকে দিয়েছেন। তিনি নিজের বয়স কত তা নিজ মুখের স্বীকার করছেন না। তার কাছে বয়স জাস্ট একটি সংখ্যা মাত্র।
তবে বিভিন্ন সূত্র ঘাঁটাঘাঁটি করে মনে হচ্ছে জয়ার বয়স ৫০ এবং জন্মসাল ১৯৭২ সালের ১ জুলাই। একটি মহল এবং তিনি নিজেও হয়তো চাচ্ছেন যে তার বয়স কম দেখানো হোক। সেজন্যই তার বয়স ৩৯ হিসেবে দেখানো হচ্ছে।
তবে এটি সত্য যে জয়ার গ্ল্যামার দেখে তার বয়স বোঝার উপায় নেই। সেজন্যই তার বয়স যা-ই বলা হোক না কেন, অনেকেই সেটি মানতে চান। হয়তো টুয়েন্টি নাইন বললেও অনেকে বিশ্বাস করবে আবার থার্টি নাইন বললেও অনেকে বিশ্বাস করবে।
তবে আমিও জয়া আহসানের মত করে বলতে চাই, বয়স জাস্ট একটি সংখ্যা মাত্র। বয়স দিয়ে কি আসে যায়? জয়ার মতো একই সাথে ডাক সাইটে সুন্দরী এবং ডাক সাইটে অভিনয় শিল্পীর বয়স নিয়ে বিতর্ক, সে তো থাকবেই।
